
কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে সপ্তম দফায় আরও ৬১৩ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে গতকাল শুক্রবার চট্টগ্রামে নেওয়ার পর জেলার পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজ আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার পর ওই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ শনিবার সকালে এ তথ্য জানানো হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে সপ্তম দফায় আজ আরও ৬১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। গতকাল টেকনাফের কয়েকটি ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের নেওয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে।
সেখান থেকে বাসে করে চট্টগ্রামে নেওয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজে মালামাল এবং অপর দুটিতে ৬১৩ জন রোহিঙ্গা রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।