
মধুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত এক
আঃ হামিদ | মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে তিন তলা বিল্ডিং এ কাজ করার সময় মোহর আলী (২০) নামে এক শ্রমিক বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মর্মান্তিকভাবে আহত হয়েছেন। আজ মধুপুর উপজেলা সড়কের জোড়া ব্রিজের পার্শে তিন তলা একটি বিল্ডিং এ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায় , উক্ত বিল্ডিংএর বাহিরে থাইয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। বিল্ডিং ঘেষেই বিদ্যুৎতের খুটি রয়েছে। আর এ খুটি হতে বিভিন্ন দিকে বিদ্যুৎতের তার চলে গেছে। আহত মোহর পিরোজপুর গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মধুপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বিপ্লপ সরকার এর সাথে কথা বললে তিনি জানান আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেন নাই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।