
যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের দুই মোটরসাইকেল আরোহীর
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইল।
যশোর : যশোরের অভয়নগরে ট্রাক চাপায় নড়াইলের দুই যুবক নিহত হয়েছেন।শনিবার সকালে উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের জেলার শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মো আছিয়ার মোল্যার ছেলে রানা মোল্যা (২৬) ও একই এলাকার হালিম হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৫)। নিহত নাসিরের মামা মুজিবর রহমান এ প্রতিবেদককে জানান, আমার ভাগ্নে নাসির ও তার খালু রানা মোল্যা ব্লেজার ও কাপড় কেনার জন্য মোটরসাইকেলে করে নওয়াপাড়ার বাজারে আসার পথে খুলনাগামী একটি আলুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।