
যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশ্যে আগামী শনিবার (৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ অক্টোবর যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
বিমানবন্দরের কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, আগামী ৯ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশগমন উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস আছে কি না, তা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হচ্ছে। দুপুর সোয়া ১টা পর্যন্ত ৩৮০ জনের নমুনা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৯ অক্টোবর জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৭ অক্টোবর পর্যন্ত জার্মানি ও সেখান থেকে লন্ডনে গিয়ে চারদিন অবস্থান করবেন। প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।