
পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে স্বপ্নের মেট্রোরেল। আজ রবিবার সকাল ৯টা ৩৯ মিনিটে শুরু হয় এ যাত্রা।
বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে মেট্রোরেলের কোচটি পৌঁছাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান।
তিনি বলেন, ‘সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেল ছেড়ে দিয়েছি। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি বেলা ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।