
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ১২টায় আরডিএ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রেডার পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও সেমার্স রহমান ডেভেলপার এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম.এম সিহাব পারভেজ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন, সামস রিয়েল এস্টেট কোম্পানি লি.এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ রুহুল আমিন, ত্রিকোণ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমাউল হুসনা, রেডার সদস্য ওয়াসিম রেজা, শওকত আলী, ইয়াকুব আলী পিয়াল প্রমুখ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাজশাহীর আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আরডিএ-এর নতুন চেয়ারম্যানের সফলতা কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।