
অনলাইন ডেস্ক: উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ।
শুক্রবার রাতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-সিডিপি ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় মূল্যায়ন শেষে এই ঘোষণা দেয়া হয়।
মাথা পিছু আয়, মানবসম্পদ উন্নয়নসহ কয়েকটি সূচকে উন্নত হওয়ায় উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়েছে। একই সাথে সুখবরটি আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া জাতিসংঘের এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করলো। তলাবিহীন ঝুড়ির তকমা ঘুচিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন হতে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।