
কাশিয়ানিতে কলেজ ছাত্র কিডন্যাপের ৩৬ ঘন্টার মধ্যে উদ্ধার
আশিক মিনা | গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সাজাইল ইউনিয়ন থেকে কিডন্যাপের ৩৬ ঘণ্ট মধ্যে কলেজ ছাত্র কে উদ্ধার করেছে স্হানীয় চেয়ারম্যান ও থানা পুলিশ স্হানীয় সূত্রে জানা যায় গত ২৮ জানুয়ারি পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ শের আলীর মোল্লার ছেলে গোপালগঞ্জ লাল মিয়া সিটি কলেজের ছাত্র মোঃ খুবায়ের আহমেদ অন্তর (১৯) কে সাজাইল বাজার থেকে বুুুুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় অপহরন করা হয়।
ঐ রাতে নিখোজ অন্ততরের পরিবার স্হানীয় ভাবে অনেক খোঁজাখুঁজির পর ও অন্তরের কোন সন্ধান না পেয়ে কাশিিয়ান থানায় অন্ততরে অপহরণের বিষয়টি অবগত করেন। কাশিয়ানি থানা পুলিশের বিভিন্ন ভাবে খোজাখুজির মাধ্যমে জানতে পারা তথ্যের ভিত্তিতে পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃমকিমুল ইসলাম কে অন্তরর খবর জানান। এর পর চেয়ারম্যান নিজের আন্তরিকতায় নিজে ই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় ও থানা পুুুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার বাগের হাট জেলার
কাটাখালি মোড় থেকে হাত পা বাধা অবস্থায় ২৪ ঘন্টা পর চেয়ারম্যান মকিমুল ইসলাম তৎপরতায় আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে রাত ১২ টায় অন্তর কে তার মায়ের হাতে তুলে দেন চেয়ারম্যান মকিমুল ইসলাম।
এ ব্যাপারে অন্তরের মায়ের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন এখন আমি কথা বলার মত অবস্হায় নেই তারপর বলছি আমার ছেলে কে পেয়েছি এটাই বড় কথা ।আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া আমাদের চেয়ারম্যান এর জন্য আল্লাহ যেন তার সবকিছুতে সহায় হোন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।