
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম-কে নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে এক পথসভা শনিবার বিকালে উপজেলা প্রেসক্লাব সংগলœ মঙ্গবন্ধুর মোরাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিঃ মৃণাল কান্তি জোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এ্যাড, রফিকুল ইসলাম পিটু, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আর্ন্তজাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মবিরুজ্জামান বাবু ও সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।