
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা এলাকা থেকে ১৫ বােতল মদসহ লাল্টু মিয়া (৪৮) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রােববার ভােররাত ৪টার দিকে উপজেলার সহড়াতলা বিজিবি ক্যাম্পের নায়েক জামান খাঁনের নেতৃত্ব লাল্টুকে অটক করা হয়।
নায়েক জামান খাঁন জানান,রবিবার ভােরে টহল শেষে ক্যাম্পে ফেরার সময় সহড়াতলা গ্রামের উত্তর মাঠ থেকে লাল্টুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বােতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।