জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি এখন গ্রিক ভাষায়ও পাওয়া যাচ্ছে। ৩১ অক্টোবর গ্রিসের রাজধানী এথেন্সের ত্রিয়ানন থিয়েটারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বইয়ের গ্রিক ভার্সনের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভিডিও বার্তার মাধ্যমে বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বাংলা ও বাঙালির ইতিহাসের স্মারক গ্রন্থ ৷

প্রকাশ পাবার পর এ পর্যন্ত ইংরেজি, উর্দু, জাপানি, মান্দারি (চীনা ভাষা), আরবি, ফরাসি, হিন্দি, তুর্কী, নেপালি, স্পেনিস, অসমীয়া, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ ও সর্বশেষ মারাঠি ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।

তারই ধারাবাকিতায় এবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গ্রিস শাখার উদ্যোগে গ্রন্থটি গ্রিক ভাষায় রূপান্তর করে প্রকাশ করা হল; যা সত্যিই আনন্দের। এমন মহৎ কর্মের সম্পৃক্ত সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।