
জাহাজে ডাকাতির চেষ্টাকালে ৯ ডাকাত আটক
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজে ডাকাতির চেষ্টাকালে ৯ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তিনটি ইঞ্জিনবোট জব্দ করা হয়।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে অবস্থান করা মালেশিয়ান জাহাজ এমভি মিয়া চাতুতে ডাকাতির চেষ্টা চালায় কয়েকজন ডাকাত। জাহাজ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত কোস্ট গার্ডকে জানায়।
খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নয় ডাকাতকে হাতেনাতে আটক করে। আটককৃতদের সবার বাড়ি আনোয়ারা থানার খোর্দ গহিরা এলাকায় বলে জানা গেছে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।