
ঝিনাইদহের মহেশপুর covid 19 করোনা ভাইরাস প্রতিরোধ টিকা কার্যক্রমের উদ্বোধন
মোঃ ইমদাদুল ইসলাম বনি|ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে রবিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে টীকা প্রদানা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকা গ্রহনের মধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ মোঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জ্জদীন হামিদ, উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আকবার নেওয়াজ, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন,সাংবাদিক আজাদ প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।