
নিজেস্ব প্রতিবেদক|নড়াইল: সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই তিনি,
নড়াইলে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন প্রবীর কুমার রায় পিপিএম (বার)। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এ সময় নবাগত পুলিশ সুপারকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত নড়াইল গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান।
এর আগে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ছিলেন প্রবীর কুমার রায়।
এদিকে, নড়াইলের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে (পিপিএম-বার) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ লাইন্সে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।