প্রচার প্রচারনায় এগিয়ে নড়াইলে ৫ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন তুহিন

নড়াইল প্রতিনিধিঃ আসন্ন নড়াইল পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছে নড়াইলে ৫ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন তুহিন। এলাকাবাসী জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডে ব্যাপক ভোটে জয় লাভ করবেন মোঃ সাজ্জাদ হোসেন তুহিন। তিনি সল্প সময়ের ব্যাবধানে ব্যপক প্রচার প্রচারনা চালিয়েছেন। তার জনপ্রিয়তায় এ বছর নির্বাচনে তাকেই বিজয়ী করবেন এলাকাবাসী। সাজ্জাদ হোসেন তুহিন উট পাখি মার্কায় নির্বাচন করছেন। তিনি এ প্রতিবেদকে জানান, নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। সকলের দোয়া নিয়ে ভোটের মাঠে আছি। আশা করছি সকলের দোয়া নিয়ে ব্যাপক ভোটে জয় লাভ করব