
মোঃ রিয়াদ গাজী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ “বিজয় দিবসের অঙ্গীকার শিখি পতাকার সঠিক ব্যবহার “ শ্লোগানে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে ভলান্টিয়ার প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সঠিক ব্যবহার, অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি করতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মিরাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের নলছিটি’র কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর তাহমিদ আল মাহফুজ, পৌর কমিটির লিমন হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, বিজ্ঞান সম্পাদক মেহেরাব তালুকদার প্রমুখ।
এ সময় মুক্তি যুদ্ধের চেতনার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে নলছিটির তরুণদের নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত দক্ষ তরুণ প্রজন্ম গঠনে কাজ করার অঙ্গীকার করা হয় এবং পতাকার সঠিক ব্যবহার ও নিয়মাবলী প্রচার প্রচারণার লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটি পৌর কমিটির প্রচার সম্পাদক অসীম কুমার শীল ও সহ সম্পাদক রায়হান, পৌর কমিটি নাঈম হোসাইন, সাইফ সাঈদ, ফাহিম, নাঈম, সুমি আক্তার, সাথি আক্তার, মাসুম বিল্লাহ প্রমুখ ভলান্টিয়ার নেতৃবৃন্দ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।