মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে প্রবিধানমালা,২০২৪” এর ধারা-৬৪ অনুসারে মণিরামপুর উপজেলা জামায়াত ইসলামের আমীর মোঃ ফজলুল হক”কে এডহক কমিটির সভাপতি হিসাবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
৮ই এপ্রিল ঘোষণাকৃত দায়িত্ব অর্পণ প্রসঙ্গে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত পত্রে উল্লেখিত গত ১২/০৩/২৫ ইং তারিখের আবেদনের পরিপেক্ষিতে মোঃ ফজলুল হক’কে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা শিক্ষা বোর্ডের ৩৭.১১.৪০৪১,৪৪১.১১,০০১.২০.২২০০ নং স্বারকে এডহোক কমিটির সময়সীমা ৬ মাস বলে উল্লেখ আছে। ব্যাস্ততার কারনে অনুভূতি জানাতে না পারলেও এডহক কমিটির সভাপতি মোঃ ফজলুল হক সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়েছেন সভাপতির একটি বিশ্বস্ত মাধ্যম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।