
মোঃ ইমরান হোসেন|মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
গতকাল রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামে আগুনে পুড়ে ধুলিস্যাৎ হয়ে গেছে দুই পরিবারের বসবাসের গৃহ। উপজেলার চরপাচুড়িয়া গ্রামের সাইফুল ও জসিম নামের দুই ব্যক্তির ৩ খানা বসবাসের ঘর আগুনে পড়ে ধুলিস্যাৎ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে এই দূর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় পাশের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে ।ক্ষতিগ্রস্তরা ও স্থানীয়রা জানায়,অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে ।খবর পেয়ে চরপাচুড়ীয়ার অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য বস্ত্র ও নগদ সহায়তা নিয়ে হাজির হন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মমিনুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।