
মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আরও একটি চালান । মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে থাইল্যান্ড পতাকাবাহী ‘এসপিএম ব্যাংকক’ জাহাজে করে জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের চালানটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে।
গত ১লা ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজটিতে আটটি বগি ও চারটি ইঞ্জিন ছাড়াও মেট্রোরেলের আরও ৪৪ প্যাকেজের ৪৯০ মেট্রিক টনের সরঞ্জামও রয়েছে।
বিকেল থেকেই মেট্রোরেলের খালাস কাজ শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
‘এমভি এসপিএম ব্যাংকক’র স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজ পর্যন্ত মোট সাতটি জাহাজে করে মেট্রোরেলের মোট ৬০টি বগি মোংলা বন্দরে এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।