
মোঃ আজিজুর বিশ্বাস|স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা- রাধানগর এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ রুবেল সরদার (২্৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
আটক মাদক কারবারি উপজেলার লংকারচর গ্রামের সরদার সাহেদ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানায়, এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইতনা ইউপির রাধানগর-ইতনা চৌরাস্তা সংলগ্ন কাজী হেলাল ওরফে স্বপন মাষ্টারের বাড়ীর পার্শ্ব হতে ১৫ পিচ ইয়াবাসহ রুবেল সরদারকে আটক করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।