
দেশে বর্তমানে সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস, ২০২০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশে সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি।
এর মধ্যে কর্মরত রয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ১৪ হাজার ৪১২ জন। পদ শূন্য রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণীর পদ ৪৬ হাজার ৬০৩টি, দ্বিতীয় শ্রেণীর পদ ৩৯ হাজার ২৮টি, তৃতীয় শ্রেণীর পদ ১ লাখ ৯৫ হাজার ৯০২টি এবং চতুর্থ শ্রেণীর পদ ৯৯ হাজার ৪২২টি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।