
মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। অপারেটর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৫ অক্টােবর) ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।
গ্রামীণফোন থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
এদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়েছে। আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।