ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল সভায় সভাপতিত্ব করেন।
সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইল সাগর, সমাজসেবা কর্মকর্তা নির্মল কান্তি, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম, শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মাসুদ তাজ প্রমুখ।
সভায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করাসহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, মোটরসাইকেল চুরি, বাল্যবিবাহ রোধ, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।