সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমন্বয়ক, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুর রহমানের সভাপতিত্বে চৌহালী উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আসিফ আহমেদ, পরিবার পরিকল্পনা অফিসার শারমিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিয়াজ হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা: শাহাআলম, প্রাণি সম্প্রসারণ কৃষিবিদ ডা: জান্নাতি, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, রমজান আলী, হাবিবুর রহমান হাবলু, সিএ ইউসুফ আলী ও আশরাফুল ইসলাম প্রমুখসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা পরিষদের ভবন দ্রুত নির্মাণ, রাস্তা সংস্কার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম আশ্বস্ত করেন। এছাড়াও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে আগুনে পোড়া দুইজন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, ঢেউটিন বিতরণ এবং প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক।