ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত সবাই শহর ও যানবাহন বিভাগে কর্মরত ছিলেন। তাদের মধ্যে সমরেশ মন্ডলকে ট্রাফিক উত্তরা বিভাগে, আলী আহম্মেদ ও মো. আবু জাফরকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, মো. শাখাওয়াত উল্যাকে সুপ্রীম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্টের সিকিউরিটি বিভাগে এবং আব্দুর রহমানকে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।