মণিরামপুর প্রতিনিধিঃ সৈচাশাষক আ’লীগের কবল থেকে এ দেশ আরেকবার স্বাধীন হয়েছে।ছাত্র-জনতার আত্বত্যাগ ও রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানে যে সমস্ত সূর্য সন্তানেরা তাদের জীবন দিয়ে ঐতিহাসিক ৫ই আগষ্টের জন্ম দিয়েছে তাদের ঋণ কোন দিন শোধ হবেনা।তাদের সন্মান রক্ষার্থে আজকের এ অনুষ্ঠানে সকলের কাছে অনুরোধ নিতান্ত মণিরামপুরে কোন ধরনের অনুষ্ঠানে ফ্যাসিস্টদের জায়গা দিবেন না,তাহলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে!
গত ৫ই আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থান ২০২৫ উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা প্রদানকালে এ সমস্ত কথা বলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান।
উপজেলা পরষদের ২য় তলায় হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তিনি আরো বলেন,আমিও ফ্যাসিস্টদোর রোষামলে পড়েছি।গোটা দেশের মানুষ এই সৈরাচারের আমলে গুম,খুন সহ বিভিন্ন অরাজাকতার সম্মুখীন হয়েছে।সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই ফ্যাসিস্টদের পরিহার করতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।