
মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে তৎপর রয়েছে পুলিশ : ওসি মোজাফফর হোসেন
দেশব্যাপী মাদক,সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম অনেকটা কমে এসেছে উল্লেখ করে ওসি মোজাফ্ফর হোসেন সকলকে পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে সচেতন হওয়ার আহবান জানান।তিনি আরো বলেন যদি আপনারা আমাদের আপন করে নেন তাহলে আপনাদের দোরগোড়ায় আমাদের সেবা সঠিকভাবে পৌছে দিতে পারব ।পুলিশের সেবার মান বাড়াতে ও পরিচ্ছন্ন চিন্তাধারা অর্জনে দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসাধারনের নিকট গিয়ে কথা বলছে পুলিশ ।এতে করে পুলিশ ও জনসাধারনের মাঝে কোন দুরত্ব থাকবে না বলেও জানান ওসি মোজাফফর ।সকালে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ স্কুলে আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ।এস.আই সিরাজুল ইসলামের পরিচালনায় ও স্থানীয় বিট পুলিশীং কমিটির সভাপতি ও মহারাজা গিরিজানাথ স্কুলের প্রধান শিক্ষক মাসুদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কোতয়ালী থানা ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ,ইন্সপেক্টর গোলাম শাহ।এসময় আরো উপস্থিত ছিলেন মহারাজা গিরিজানাথ স্কুলের সহকারী প্রধান শিক্ষক পরিমল সরকার,সহ-সিনিয়র শিক্ষক বাবুল হোসেন,শামীমা আরা,সহকারী শিক্ষক সেহাবউদ্দিন,রফিকুল ইসলাম,ইলিয়াস হোসেন,সুলতানা বেগম,পাপড়ী বসাক,ডালিম কুমার,প্রভীতা রায় সহ আরো অনেকে ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।