ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক কর্ম মূল্যায়নে বাঘা থানাকে জেলার ভিতর এপ্রিল/২১ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত(২২মে) পুলিশ লাইন্সে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,বিপিএম(বার) দুইজন পুলিশ সুপার ও দুইজন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে ২০২১ সালের এপ্রিল মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ সহ সার্বিক কর্ম মূল্যায়নে বাঘা থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন এবং অফিসার ইনচার্জ বাঘা থানাকে অর্থিক ও সম্মাননা সনদ প্রদান করেন।
বাঘা থানাকে জেলার ভিতর শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করায় রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,বিপিএম(বার) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,জেলার শ্রেষ্ঠ থানা সম্মাননা কৃতিত্ব শুধু আমার একার নয়। এ সফলতা থানার প্রতিটি পুলিশ সদস্যের ।বাঘা থানার সকল পুলিশ সদস্য সর্বদা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।