
গোপালগঞ্জে ত্রাণ নিতে আসা কর্মহীন, অসহায় ও দু:স্থ মানুষদের সম্মানের কথা চিন্তা করে রাতের আঁধারে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা সহায়তার মধ্যে চাল ১০ কেজি, তেল, পিয়াজ, আলু ও ডাল ২ কেজি করে ও ২ পিস সাবান।
শনিবার (১৭ জুলাই) গভীর রাতে জেলা শহরের মান্দারতলা, গেটপাড়াসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব কর্মহীন, অসহায় ও দু:স্থ মানুষদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, সদর থানার ওসি মো: মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা নিতে আসা অনেকেই নাম না প্রকাশ করার শর্তে বলেন, করোনার কারনে দীর্ঘ সময় লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন তারা। স্ত্রী, সন্তান নিয়ে ঈদে কি ভাবে চলবে সেই চিন্তায় দিন কাটছিল তাদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় তাদের সেই চিন্তা দূর হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সব সময় পুলিশ মানবিক কাজ করে আসছে। করোনার সময়ও পুলিশ সদস্যরা বসে নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণসহ অসহায় মানুষদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পড়া এবং ঘরে থাকার অনুরোধ জানিয়ে আগামীতেও এসব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।