রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রাজউকের পূর্বাচল উপশহরের আওতাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকায় অবৈধ হাউজিং প্রকল্পগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ইস্টার্ন ভ্যালি, পূর্বাচল সাউথ ইস্ট ভ্যালি, সিটি স্কয়ার হোম টাউন, গ্রিন আর্থ টাউন ও মাদানী টাউন নামের প্রকল্পগুলোর বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন—
“দীর্ঘদিন ধরে কিছু অবৈধ হাউজিং প্রকল্প বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা সরকারি অনুমোদন ছাড়াই জমি বিক্রি ও প্রচারণা চালাচ্ছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,
“আইন অমান্য করে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।