বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন লালমনিরহাট এর উদ্যোগে লালমনিরহাট সদরে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিএসটিআই হতে মোড়কজাত লাইসেন্স ব্যাতীত ও প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না দিয়ে এবং নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১) রুজি চিড়া ও মুড়ি মিল, ডালপট্রি, সদর, লালমনিরহাটকে ৫,০০০/-, ২) নিউ চমক হোটেল এন্ড রেস্টুরেন্ট, থানা রোড, সদর, লালমনিরহাটকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৫,০০০/- ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০/- সহ ১৫,০০০/-, ৩) পাবনা সুইটস, থানা রোড, লালমনিরহাটকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫,০০০/- ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫,০০০/- সহ ১০,০০০/- ও ওজন ও পরিমাপে কম দেয়ার অপরাধে শফিক ফিলিং স্টেশন, কুলাঘাট রোড, সদর, লালমনিরহাটকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৫,০০০/- সহ সর্বমোট ৩ টি মামলা দায়ের করে ৩৫,০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউ এন ও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জান্নাত আরা ফেরদৌস। প্রকিউকর ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।