দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১
দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১

কৃষির অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসব কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১।
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে আগামী ৪ মার্চ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে বিকাল ৪টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
১০টি ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠান সেরা মৎস্যচাষী, সেরা পোলট্রি খামারি, সেরা কৃষি উদ্ভাবক, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক, সেরা সবজি চাষি, সেরা গবাদি খামারি, সেরা ফল বাগান, সেরা গুচ্ছ কৃষি/সমবায় কৃষি, সেরা কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান, সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ, সেরা কৃষি উদ্যোক্তা নারী। কৃষকদের সম্মাননা প্রদান করবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং এসিআই এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ফা. হ. আনসারী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।