বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় শীত, বাতাস কুয়াশাকে উপেক্ষা করে নারীরাও পেঁয়াজ লাগাতে ব্যস্ত সময় পারছে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও নেমে গেছে পেঁয়াজ লাগাতে।
সারাদিন রোদের দেখা নেই এ উপজেলায়। প্রচন্ড শীতে চাঁদর মুড়ি দিয়ে নারীদের পেঁয়াজ লাগাতে দেখা গেছে মাঠ গুলোতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন শ্রমিক ৫ শত টাকা পাচ্ছে বলে শ্রমিকরা জানান।
উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, এ বছরে গুটি পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৮৪০০ হেক্টর।
হালি পেঁয়াজ রোপন কার্যক্রম চলমান রয়েছে।
এ পর্যন্ত রোপন হয়েছে ২৭০০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এ বছর পেঁয়াজের চাষ কম হচ্ছে। উপজেলায় সরিষা চাষ হয়েছে মোট ১৯৩০ হেক্টর, গম চাষ হয়েছে ২৩০০ হেক্টর জমিতে। তিনি বলেন, আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।