গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। তবে কোনো রাজনৈতিক দলই এই শর্ত মানেনি বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।
নাজমুল হুদার দল তৃণমুল বিএনপির নিবন্ধনের মামলার শুনানিকালে রবিবার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এমন মন্তব্য করেন।
আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে। আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে।
এ সময় আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, কেনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায়না ইসি। নতুন দল দিতে সমস্যা কোথায়? এ সময় ইসি জানায়, অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো।
মানে না শর্তও। পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। বহাল রাখা হয় হাইকোর্টের আদেশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।