উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে বারবার  রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

রোববার (২৯ আগস্ট) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ আবেদন দায়ের করেন তিনি।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে।