বঙ্গবন্ধু হত্যার পেছনে কলকাঠি কারা নেড়েছেন, তার উদঘাটন হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এন এম বসির উল্লাহর রচিত ‘বিচারক জীবনের কথা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ১৯৭১ সালে জন্ম হয় বাংলাদেশের। সে জন্য বাংলাদেশের কথা বলতে গেলে, বাংলা ভাষার কথা বলতে গেলে, বাংলার মানুষের কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা বলতে হবে।
আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি ১৯৭৫ সালে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে ফিরে এসে খুব গর্ব করে বলেছিলেন ‘বাঙালিরা আজ মানুষ হয়েছে’।
বাঙালিরা কি আসলেই মানুষ হয়েছে? পঁচাত্তরের ঘটনায় কি মনে হয়, বাঙালিরা মানুষ হয়েছে? কারণ বঙ্গবন্ধুকে যারা গুলি করেছে তারা বাঙালি। বঙ্গবন্ধুকে সামনে থেকে যারা গুলি করেছেন এবং স্বীকার করেছেন যে আমরা খুন করেছি।
প্রশ্ন হচ্ছে, শুধু কী তারাই বলেছেন? নাকি অনেক বড় চক্র এর পেছনে কাজ করেছেন, যেটি এখনও উদঘাটন হয়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।