ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৭ ফেব্রুয়ারি) এক সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে এ রুলের জবাব দিতে বলে হাইকোর্ট। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এ ধরনের সার্কুলার জারি করতে পারে কিনা সে বিষয়ে মতামত দিতে চারজনকে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আদালত।
তারা হলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রোকন উদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী। এর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের রিটকারির পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাসুম ও সাইফুর রহমান রাহী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। শুনানিকালে রিটকারীর আইনজীবীরা আদালতকে বলেন, বাংলাদেশ ব্যাংক হলো প্রাইভেট ব্যাংকের রেগুলেটরি অথরিটি। তারা ম্যানেজমেন্ট পলিসিতে হস্তক্ষেপ করতে পারবে কিন্তু বেতন নির্ধারণ করে দিতে পারে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।