
ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ জুমা ভোট গণনা শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানিয়েছেন, এ নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৪১২ জন ভোট দিয়েছেন।
গতকাল বুধবার সকাল ৯টায় প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সেদিন ৪ হাজার ৫৭৭ জন ভোট দেন। বৃহস্পতিবার ভোট দেন ৬ হাজার ৮৩৫ জন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল (সাদা প্যানেল) এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) প্রতিদ্বন্দ্বিতা করছে।
সাদা প্যানেলের হয়ে সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান (মন্টু) প্রার্থী হয়েছেন। নীল প্যানেলের হয়ে প্রার্থী হয়েছেন সভাপতি পদে মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম।
সাদা প্যানেলের হয়ে অন্যান্য পদের প্রার্থী হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), ট্রেজারার মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো.ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক (টিপু), লাইব্রেরি সম্পাদক ইফফাত জাহান (রনি), সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা ইয়াসমিন (দিপা), অফিস সম্পাদক মোহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান (মনির) ও সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার।
সদস্য পদে প্রার্থী হয়েছেন—আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম (জাহিদ), মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী (শরীফ), মো. রাকিবুল ইসলাম (রাকিব), সামিউল ইসলাম (প্রিন্স), সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও সুলতা রোজারিও।
নীল প্যানেলের হয়ে অন্যান্য পদে প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনিসুজ্জমান (আনিস), লাইব্রেরি সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক মোশারফ হোসেন মোল্লা।
সদস্য পদে প্রার্থী হয়েছেন—ফরিদুল হাসান (তুষার), ফয়সাল কবির (সৌরভ), মাহফুজুর রহমান (ইলিয়াস), আনোয়ার হোসেন, মশিউর রহমান (মানিক), মোজাহিদুল ইসলাম, সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মোজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার (রুবা)।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।