সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহের সমন্বয়ে গঠিত বেঞ্চে একদিনে ১ হাজার ১৮৫ টি ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। এদিন হাইকোর্ট বেঞ্চটি নিয়তিম ৮৫টি ফৌজদারি মামলা এবং ২০২০ সাল পর্যন্ত পেন্ডিং প্রায় ১ হাজার ১০০ মামলা সহ মোট ১ হাজার ১৮৫ টি মামলা নিষ্পত্তি করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুসারে ২০২০ সাল পর্যন্ত ঝুলে থাকা পুরাতন ফৌজদারি বিবিধ মামলাগুলো দ্রুত শুনানি এবং নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর অংশ হিসেবে বিশেষভাবে এসব মামলা নিষ্পত্তি করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।