সুপ্রিম কোর্টে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’র উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্ট জাদুঘর সংলগ্ন এলাকায় বিশ্রামাগারটির উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুপ্রিম কোর্টের সড়ক ভবন চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগারে নির্মাণ সহ সারাদেশের জেলা ও দায়রা জজ আদালতেও ‘ন্যায়কুঞ্জ’ গড়ে তোলার উদ্যোগ নেন। সুপ্রিম কোর্টে গড়ে তোলা এই বিশ্রামাগার শেডে বিচারপ্রার্থীদের বসতে অর্ধশতাধিক আসন বসানো হয়েছে।
একইসঙ্গে সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। শেডের পাশের ভবনে রয়েছে টয়লেট এবং একটি স্টেশনারী দোকান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।