পাবনায় আবাসিক হোটেল থেকে আটক ৮
পাবনায় আবাসিক হোটেল থেকে আটক ৮

২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রজব আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় দেন। এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী কিশোরগঞ্জের নেতা কে এম আমিনুল হক ওরফে রজব আলীকে (৬২) রাজধানী থেকে আটক করেছে র্যাব। রাজধানীর কলাবাগান থেকে তাকে আটক করা হয়।
শনিবার (৩ জুলাই) রাতে র্যাব-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র্যাব-এর মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৮ সালে ৫ই নভেম্বর রজব আলীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলীনগর গ্রামের রজব আলী ১৯৭০ সালে ভৈরব হাজী হাসমত আলী কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্র সংঘের কলেজ শাখার সভাপতি হন।
অভিযোগপত্রে বলা হয়, দেশ স্বাধীন হওয়ার সময় মুক্তিযোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন রজব। ১৯৭২ সালে তার বিরুদ্ধে দালাল আইনে তিনটি মামলা হয়েছিল, যাতে তার যাবজ্জীবন সাজা হয়। কিন্তু দালাল আইন বাতিলের সুযোগে ১৯৮১ সালে রজব ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
পরে ‘আমি আল বদর বলছি’ নামে একটি বই তিনি প্রকাশ করেন। ওই বইয়ে রজবের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত অভিযোগের আত্মস্বীকৃতি রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।