সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফাকে অব্যাহতি
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফাকে অব্যাহতি

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফা আকতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১৯ অক্টোবর ৯ সলিসিটর/ ২০০৯-৮৬ নং স্মারকে নিয়োগ দেওয়া হয়।
ওই নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।