
সিরাজগঞ্জের কামারখন্দে পিতা হত্যার দায়ে শফিকুল ইসলামকে (৩০) এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শফিকুল উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মধুর ছেলে। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি আব্দুর রহমান জানান, ২০১৪ সালের ১ অক্টোবর শফিকুল ইসলাম বাড়ির পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ দাঁ দিয়ে কেটে নষ্ট করছিলেন। তার বড় ভাই এ কাজে বাধা দিলে শফিকুল তাকে কুপিয়ে আহত করেন। এসময় তাকে বাঁচাতে গেলে শফিকুল ইসলাম তার বাবা আব্দুল মান্নান মধুকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর বাবা আব্দুল মান্নান মারা যায়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত উল্লেখিত রায় প্রদান করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।