
মামুনুর রশীদ মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ২৭ বছর পলাতক থাকার পরে ১৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(২৯ আগস্ট) ভোর রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফকৃত আসামী কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হক এর পুত্র কাজী আজানুল হক(৬৫) ।
পুলিশ জানায়,১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্নসাৎ এর অভিযোগে মামলা করা হয় ।
উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন । কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা ,এস আই প্রলয় কুমার বর্মা, এস আই কাইয়ুম এসআই আমিনুল এবং এ এসআই শামীম অভিযান পরিচালনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।