বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা সভা
বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ আজ ৩ সেপ্টেম্বর শনিবার সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মশিউর রহমান এনডিসি, সচিব- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক উপজেলা সমবায় অফিসার্স( সমমর্যাদা) এসোসিয়েশন ও মণিরামপুর উপজেলা সমবায় অফিসার জনাব তারিকুল ইসলাম।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।