
শাকিল আহম্মেদ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ ই নভেম্বর অনুষ্ঠিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ কে। মঙ্গলবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলীর নেতৃত্বে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড থেকে টানা তৃতীয় বারের নির্বাচিত মেম্বার বজলর রহমান, রূপগঞ্জ উপজেলার যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ড থেকে নব নির্বাচিত মহিলা মেম্বার সেলিনা আক্তার রিতাসহ স্থানীয় আওয়ামিলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতা কর্মী বিন্দু।
এসময় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমি আশা করি রূপগঞ্জ কে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ অবস্থা থেকে প্রশাসন কে সহযোগিতা করবে আর সকলের সহযোগিতায় আমরা রূপগঞ্জবাসীকে একটি সুন্দর নিরাপদ রূপগঞ্জ উপহার দিতে পারবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।