
ষষ্ঠ ধাপে সিলেট বিভাগের ২৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ জানুয়ারি। শনিবার (১৮ ডিসেম্বর) ষষ্ঠ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ ধাপে সিলেট জেলার ৩টি উপজেলার ১৮টি ও হবিগঞ্জের ২টি উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন।
বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি ও ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।