“রংপুর জেলা পরিষদ নির্বাচনে গঙ্গাচড়ায় মমিনুর সদস্য ও ক্ষ্যান্ত রানী সংরক্ষিত সদস্য নির্বাচিত”
“রংপুর জেলা পরিষদ নির্বাচনে গঙ্গাচড়ায় মমিনুর সদস্য ও ক্ষ্যান্ত রানী সংরক্ষিত সদস্য নির্বাচিত”

রংপুর গংগাচড়া, উপজেলা প্রতিনিধি: রংপুর জেলা পরিষদ নির্বাচনে গঙ্গাচড়া উপজেলার সদস্য পদে ঢোল প্রতীকে নির্বাচিত হয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, তিস্তা সংবাদ পত্রিকার সম্পাদক ও আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর ইসলাম। তিনি ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাতি প্রতীকে পান ৪২ ভোট। আর লালচাঁদপুর ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক সহিদুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পান ২৯ ভোট।
অন্যদিকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা নিয়ে ১ নং সংরক্ষিত আসনে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ক্ষ্যান্ত রানী রায় নির্বাচিত হয়েছেন। তিনি হরিণ প্রতীকে ১১৬ ভোট পান। তার নিকটতম প্রার্থী দুলালী বেগম বিউটি ফুটবল প্রতীকে পান ৯৮ ভোট। ১ নং সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত গঙ্গাচড়া উপজেলা পরিষদ হল রুমে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। এতে উপজেলার ১২০ জন ভোটার ভোট প্রদান করেন
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।