
বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
২২ অক্টোবর (শুক্রবার) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-শার্শা ইউপি তে কবির উদ্দিন আহম্মদ , ডিহি ইউপিতে মোঃ আসাদুজ্জামান , লক্ষনপুর ইউপিতেমোছাঃআনোয়ারা খাতুন ,
বাহাদুরপুর ইউপিতে মোঃ মিজানুর রহমান , পুটখালী ইউপিতে মোঃ আঃগফ্ফর সরদার, গোগা ইউপিতে মোঃ আঃরশিদ, কায়বা ইউপিতে মোঃ হাসান ফিরোজ আহম্মেদ ,
বাগাআঁচড়া ইউপিতে মোঃ ইলিয়াস কবির (বকুল), উলাশী ইউপিতে মোঃআয়নায় হক , নিজামপুর ইউপিতে মোঃআব্দুল ওহাব, কে মনোনীত করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।