বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি রাশিয়ার মোট জনসংখ্যার চেয়েও বেশি জনসংখ্যার একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন। ২০০৪ সালে গ্রেনেড হামলাসহ ২০ বারেরও বেশি বার হত্যা প্রচেষ্টার শিকার হয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক কলামে এসব তথ্য জানানো হয়। সোমবার (৩ অক্টোবর) প্রকাশিত কলামে পেটুলা ডভোরাক লিখেন, ‘শেখ হাসিনা মোট ১৮ বছর রাষ্ট্রের ক্ষমতায় আসীন আছেন।

নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও দারিদ্র্য নিরসনে তিনি দক্ষ নেতৃত্ব দিচ্ছেন।’ কলামটি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে যাওয়া এক ব্যক্তি ও তার ছয় বছর বয়সী সন্তানের একটি দৃশ্যের বর্ণনার মাধ্যমে।

প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘোর অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে তাকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন অনেকেই।